1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ভিডিপি দিবস ২০২৬ উদযাপিত,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৫ বার পঠিত

‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।
আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন পরিচালনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রাম প্রতিরক্ষা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এই সময় এতে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম পার্বত্য রেঞ্জের পরিচালক মোঃ জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সহ চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ এর উর্ধতন কর্মকর্তা চট্টগ্রাম জেলাধীন বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, মহিলা প্লাটুন কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা দলনেত্রী,সহ অসংখ্য আনসার ভিডিপি সদস্য সদস্যা বৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park