1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সেমিনার সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘হযরত আল্লামা শাহসুফি শেখ অছিয়র রহমান ফারুকী (ক.) গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক প্রদত্ত বেলায়তে ওজমার নেয়ামত প্রাপ্তির মাধ্যমে আকৃতি-প্রকৃতিতে অবয়বতায় সাদৃশ্য হয়ে যাওয়া ইতিহাসের এক বিরল অধ্যায়’ শীর্ষক সেমিনার গত ৩রা জানুয়ারি, ২০২৬, শনিবার, জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র মহান দ্বিশত বেলাদত বার্ষিকী ও তদ্বীয় প্রথম ও প্রধান খলিফা, জিল্লে গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান আল ফারুকী আল চরণদ্বীপি (ক.)’র মহান ৭ই মাঘ ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাউজান গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদরাসার সাবেক শায়খুল হাদীস মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদেরী মোনঈমী। চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (ম.), সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী, বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (ম.), গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদরাসার প্রধান ফকিহ মুফতি সালাহউদ্দিন তাইফুর। আলোচকগন হুজুর গাউসুল আযম মাইজভান্ডারি (ক.) এর সাথে তদ্বীয় প্রথম ও প্রধান খলিফা হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর আকৃতি-প্রকৃতিতে অবয়ব সাদৃশ্য হয়ে যাওয়া তরিকত জগতে এক বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন। সেমিনারে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ আরো অনেক বিজ্ঞ আলেম, লেখক, গবেষক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজ উদ্দিন সেমিনারে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park