1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

অদ্য ২৪ জুন ২৬ইং বুধবার, সকাল ১১টায় গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও প্রতিষ্ঠাতা মহোদয়ের পবিত্র হজ্জব্রত পালন শেষে স্বদেশে প্রত্যাবর্তন করায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র মাদ্রাসা শিক্ষক, মুহাম্মদ সজিবুল আলম’র সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, পীরে মোকাম্মেল, মুর্শিদে বরকত, হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম.জি.আ.)

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি, জনাব আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ ইলিয়াস সাহেব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সুপার ও সচিব, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরী (ম.জি.আ.)

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য, আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ, সদস্য, মুহাম্মদ সেলিম উদ্দিন রেজভী, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া মুনিরী, মুহাম্মদ আলমগীর প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সহ সুপার, হাফেজ মাওলানা জাকির হোসেন, মুহাম্মদ রায়হান উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ রাহাদ হোসেন রাব্বি, উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ আবু তালেব, সাবিনা ইয়াসমিন, সৈয়দা কাফিয়া আক্তার।

এতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেয়া হয়। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পাঠ গ্রহণে মনযোগী এবং মোবাইলের অপব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পরিশেষে, চলমান ভাইরাস, অসুস্থতা ও বিপদাপদ থেকে রক্ষার জন্য বিশেষ ফাতেহা, মিলাদ কিয়াম, দোয়া মুনাজাত ও তাবাররুকাত বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park