
ঐতিহ্যবাহী হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে বর্ষবিদায় ১৪৩২ বাংলা এবং বর্ষবরণ ১৪৩৩ বাংলা দুইদিন ব্যাপী আগামী ১৩ ও ১৪ এপ্রিল সোমবার ও মঙ্গলবার হাইদচকিয়া মৈত্রী সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল বর্ষবিদায়ের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী কুপন ড্র। এতে হাইদচকিয়া মৈত্রী সংঘের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়।