1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত,

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনন (আরজেএফ)’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, যুগ্ন মহাসচিব মোঃ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, মোঃ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এমআরএ সুজন মাহমুদ, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাধারণ পরিষদ সদস্য সুপর্ণা রেসমা, কে এম শফিউল আলম, রোজিনা আক্তার তৃশা, মোঃ সোহেল মাহমুদ, ডা: মাহবুবা নার্গিস সানু, হাসান সরদার জুয়েল, মোঃ ইয়াসিন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময়েই পেশাগত দায়িত্বপালনের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু সরকার এ বিষয়ে কোন প্রয়োজনীয় ব্যবস্থা করেননি। বিভিন্ন সাংবাদিক সংগঠন বছরের পর বছর সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সরকারের পর সরকার বদল হলেও সাংবাদিকদের কোন দাবি-দাওয়াই তেমন কার্যকর হয়নি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকরা যেন নিরাপদে সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park