1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম,

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

আসন্ন ৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসেবার ব্রত নিয়ে আবারও ২,৩,৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৪নং ভুজপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম। তার এই ঘোষণায় স্থানীয় সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দিনে দায়িত্ব পালনকালে তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তার সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সাধারণ মানুষের সাথে সহজ যোগাযোগের কারণে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন।পুনরায় নির্বাচন করার বিষয়ে আয়েশা বেগম বলেন, “আমি অতীতে সততার সাথে জনগণের সেবা করার চেষ্টা করেছি। এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করতে এবং সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা আরও সুদৃঢ় করতে এলাকাবাসীর উৎসাহ ও সমর্থনে আমি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।”এদিকে তার প্রার্থিতার খবরে এলাকার পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী আমেজ। ভোটারদের অনেকে মনে করছেন, তার মতো অভিজ্ঞ ও পরীক্ষিত একজন জনপ্রতিনিধি আবারও প্রতিদ্বন্দ্বিতায় আসায় নির্বাচনে জমজমাট লড়াই হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park