1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে ওরছে আকবর অনুষ্ঠানে এমপি এরশাদ উল্লাহ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রাম-৮ আসনের এমপি আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে। তাঁরা রাসূল (দ.)’র বাণী পৌঁছাতে দ্বীনি ইসলামের খেদমতে দেশ দেশান্তর সফর করেছেন। তাই তাঁদের উপযুক্ত সম্মান করা প্রতিটি মুসলমানের দায়িত্ব।
আউলিয়ায়ে কিরাম কর্তৃক ইসলাম প্রচারের এ মেহনতের ধারাবাহিকতা সব যুগেই অব্যাহত ছিল। ৫ জুন চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে মওলা নবী হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (দ.) এর চারদিনব্যাপী সৌরবার্ষিক ওরছে আকবরের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ এর সভাপতিত্বে ও দরবারের শাহজাদা সুফী মনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুল হক, দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
ওরছের প্রথম দিনে চিকিৎসাবিদ হিসেবে শিশু বিশেষজ্ঞ ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, শিক্ষাবিদ হিসেবে অধ্যক্ষ আবু তালেব বেলাল, সমাজসেবায় কায়ছার আলী চৌধুরী, ছুফি সাধনায় হাফেজ ছৈয়দ আহমদ ছফা গরিবী, ছুফি গীতিকারে নুরুল কিবরিয়া সাকিব, ছুফি লেখক ও গবেষণায় ডা. বরুণ কুমার আচার্য, আলেমে তরিকতে এস এম জাফর ছাদেক আল আহাদী, মুক্তিযুদ্ধে কমান্ডার আব্দুর লতিফ, ছুফি শিল্পী মনসুর কাওয়াল ও মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিছকে তাদের জীবদ্দশায় স্ব স্ব অবদানের জন্য রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park