1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত, গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ

ফটিকছড়িতে সরকার’র অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ফটিকছড়িতে সরকার কর্তৃক অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬মে) উপজেলার নাজিরহাটস্থ উপজেলা খাদ্য গুদাম আয়োজিত সরকারের অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ফটিকছড়ি আসনের নব নির্বাচিত এমপি আলহাজ্ব সরওয়ার আলমগীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম এর সভাপতিত্বে ও উপজেলা এলএসডি রুমন চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর চেয়ারম্যান, শাহনেওয়াজ সেবুল, নুরু উদ্দিন, ডা. নাজিম উদ্দীন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ বাবুল, নাজিরহাট পৌরসভা কৃষকদলের আহবায়ক হাসানুল কবির, ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহবায়ক বেলাল মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসনাত ফরহাদ, উপজেলা যুবদলের সেক্রেটারী মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি, আরমান উদ্দিন কালুসহ আরো অনেকেই।

উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর বলেছেন-কৃষকরা দিনরাত কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে তাঁদের ঘামের ফসলেই দেশের অর্থনীতি শক্তিশালী হয় এবং মানুষের জীবন চলে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক সময় কৃষকরা তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য পান না। তাই তারেক রহমানের সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং প্রকৃত কৃষকরা লাভবান হন।
তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি বান্ধব সরকার। ইতিমধ্যে এ সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করেছে । তাছাড়া কৃষকদের মাঝে বিনামূল্যে সার, ধানের বীজ দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park