1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সার-বীজ কৃষকদের ন্যায্য অধিকার, কারো দয়া নয়: সরোয়ার আলমগীর এমপি,

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কৃষি বান্ধব সরকার। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কৃষকদের নিয়ে চেন্তা করে কাজ করে যান । তারেই ধারাবাহিকতায় এবার বিএনপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যে সারাদেশে পুনরায় খাল খনন কর্মসুচী শুরু করেছেন, এই এলাকায় খালখনন চলমান রয়েছে । তাছাড়া কৃষকদের মাঝে কৃষি কার্ড প্রদান করা হচ্ছে । আজ ফটিকছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, আউশ ধানের বীজ বিতরন করা হলো। সার-বীজ কৃষকদের ন্যায্য অধিকার, কারো দয়া নয়।”
তিনি বলেন-ফটিকছড়ি অনাবাদি অনেক জমি আছে, সেগুলো কৃষির আওতায় নিয়ে আসা হবে। এ অঞ্চলের কৃষকরা আমাকে ভোট দিয়েছেন। তাদের উৎপাদিত ফসল ও শাক-সবজি সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে, সহজলভ্য এবং টেকসই ৫টি হিমাগার করা হবে।
তিনি বলেন-স্বাধীনতার পরবর্তী প্রয়াত রাষ্ট্রপতি, রাখাল রাজা জিয়াউর রহমান এ দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিল, প্রথম তিনি বিদেশে কৃষি রপ্তানি করেছিলেন।ফটিকছড়িতেও কৃষি বিপ্লব ঘটানা হবে।
তিনি ২৫ এপ্রিল উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ফটিকছড়ির আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি পুনবার্স কর্মসূচীর আওতায় খরিপ-১মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আবু সালেক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, উপজেলা বিএনপি সেক্রেটারী জহির আজম, বিআরডিবির পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার, উপজেলা কৃষদলের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরী, নাজিরহাট পৌরসভা কৃষকদলের আহবায়ক হাসানুল কবির, ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহবায়ক বেলাল উদ্দিনসহ আরো অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park