1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

চট্টগ্রাম-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ সরওয়ার আলমগীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

২৯ ডিসেম্বর বেলা ১টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিএনপির সাবেক আহবায়ক আলহাজ ছালাউদ্দিন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, ফজল বারেকসহ বিএনপি নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি এ বিশ্বাসের মর্যাদা আমি রাখব। ফটিকছড়ি আসনটি উনাদের উপহার দেব ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park