1. admin@channelmanobadhikar24.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত ​মদিনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত ধলই সফিউল বারী দরবার এ যথাযোগ্য মর্যাদায় মাসিক ফাতেহা ও মিলাদ মাহফিল সম্পন্ন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে “জিয়ারতে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী কাফেলা” ২৪ অক্টোবর সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা উপলক্ষে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহা ষষ্ঠী অনুষ্ঠিত আগামীকাল ১৮ অক্টোবর উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম ওরশ শরিফ আল্লামা সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ আজ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন হযরত বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর পবিত্র ওরশ শরীফ সম্পন্ন

ফটিকছড়িতে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং কে এম টেক, হযরত আব্দুল ছমদ ফকির বাড়ীতে গত ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) উত্তর ধুরুং দায়রা শরিফ সংলগ্ন ময়দানে উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফের প্রতিষ্ঠাতা, দরবারে হক ভাণ্ডারীতে উৎসর্গীত প্রাণ, খাদেমে ত্বরিকত হযরত আব্দুল ছমদ ফকির আল-মাইজভাণ্ডারী (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষ্যে এক বিশাল আলোচনা, মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জাবেদুল হকের সঞ্চালনায় এবং মোহাম্মদ আবুল হাশেম সাহেবের সভাপতিত্বে মাহফিলে অতিথির বক্তব্য রাখেন ও অংশ নেন মাইজভাণ্ডার মাবুদিয়া মঞ্জিলের শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (ম.)।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি কাজী ফরিদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব দিদারুল আলম, কেন্দ্রীয় সদস্য জনাব শামসুল আলম, জনাব মোরশেদুল আমিন, জয়নাল আবেদিন জুলু, ফটিকছড়ি ইউসিবি ব্যাংকের ম্যানেজার জনাব সুজন এবং গোপালঘাটা শাখার উপদেষ্টা জনাব আবুল কালাম।মাহফিলে আলোচনায় অংশ নেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী, সুফি গবেষক জনাব সেলিম উল্লাহ, মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর প্রভাষক মাওলানা রফিক উদ্দিন ও প্রভাষক মাওলানা মুজিবুল হক, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামি একাডেমির সুপার মাওলানা রবিউল হক, শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আকবর, মাওলানা আবু তাহের, হাফেজ মাওলানা ওসমান গণি, জনাব নুরুল আলম, উপদেষ্টা প্রবাসী জনাব হাবিব উল্লাহ, মাওলানা আব্দুল মান্নান মিরসরাই, রওজা শরিফের সম্মানিত খাদেম মাওলানা তাজুল ইসলাম, গাউসিয়া হক মঞ্জিলের কর্মকর্তা জনাব শাহাবুদ্দিন, শায়ের আরমান উদ্দিন, শায়ের সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী, জালাল উদ্দিন চৌধুরী, ডা. বরুন কুমার আচার্য বলাই, সাংবাদিক নেজাম উদ্দিন, মাওলানা মুরশেদুল আলম, ডা. সৈয়দ আহমদুল হক দুলু, ইঞ্জিনিয়ার মানিক, সমন্বয়ক আনিস উদ্দিন সোহেল, সমন্বয়ক কবির মাস্টার,আব্দুস সালাম, জুনাব আলি, জয়নাল আবেদিন, তৌহিদ, জনাব নাসির কাওয়াল,

শাহরু,ইউসুফ, রুমি, ইসতিয়াক, আসিফ, মোতাহের, হেলাল উদ্দিন চৌধুরী, সাইফু উদ্দিন সাওদাগর, ইউনুস মাসুদ, ইসহাকুর রহমান ভুট্টু, আজম, মুফিজ, রাব্বি, রাশেদ, রফিক, রেজাউল মোস্তফা রাজু, সাকিব, জাবেদ, শাহিন চৌধুরী, তুষার, সিহাব, মিহির, রিমন, মাহিনসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী ও অগণিত আশেকান-ভক্তবৃন্দ।অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা রবিউল হক। পরিশেষে সমগ্র মুসলিম উম্মাহ ও বিশ্ব মানবতার সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (ম.)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park