1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল ১৮ অক্টোবর উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম ওরশ শরিফ আল্লামা সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ আজ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন হযরত বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর পবিত্র ওরশ শরীফ সম্পন্ন সমস্ত ত্ববাররুকাতকে সকল গোলামের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করার প্রার্থনাঃ —রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ ​মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত লাখো ভক্তের মিলন মেলা বাবা ভান্ডারীর ১৬৪তম ওরশ শরীফে হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ

সমস্ত ত্ববাররুকাতকে সকল গোলামের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করার প্রার্থনাঃ —রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মহান ২৬ আশ্বিন,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র বার্ষিক উরস শরীফ পরবর্তী চাহরম শরীফ এর কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনাকালে মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানান। তিনি তার মুনাজাতে বলেন,
“রব্বুল আলামীন পরওয়ার দিগারে আলম,আমরা আপনার গুনাহগার বান্দারা,২৯ আশ্বিন, গাউসুল আজম বিল বিরাসাত কুতুবুল আকতাব শাহসুফি হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ)-বাবা ভাণ্ডারী কেবলা কাবা’র মহান খোশরোজ শরীফ কে সামনে রেখে,মহান ২৬ আশ্বিন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র বার্ষিক উরস পরবর্তী চাহরম শরীফকে সামনে রেখে আমরা- আপনার গুনাহগার বান্দারা সমবেত হয়েছি। আমাদের হাজেরীকে কবুল করুণ। আমাদের গুনাহখাতা ক্ষমা করুণ, ভূলত্রুটি ক্ষমা করুণ। সকলের উপর রহমত বর্ষণ করুণ।” তিনি বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র মাজার শরীফে আগত আশেক ভক্ত জায়েরীণদের সাথে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, “আপনার বান্দারা দরবারে পাকের,ত্বরীকার,মুর্শিদের, গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)’র গোলামীর যে সার্ভিস- (তা) আদায়ের মাধ্যমে,তারা উজরত হিসেবে শুধু দরবার শরীফের ত্ববারুক কামনা করছে মওলা! সমস্ত ত্ববাররুকাতকে আমাদের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করুণ। সকলের উপর রহমত বর্ষণ করুণ।” তিনি সকলের সুস্থ জীবন, স্বচ্ছল জীবন, বরকতময় জীবন,রোগমুক্ত জীবনের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। তিনি বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবা’র কদম শরীফের উসিলায় সকলের ফরিয়াদ কবুল করার জন্য ও এই দিনের সমস্ত এন্তেজামকে কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে আকুল ফরিয়াদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park