1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

গাউসুল আজম বাবাভাণ্ডারীর খোশরোজ শরীফ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী, প্রকাশ বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ (২৯ আশ্বিন) উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রশাসনিক সমন্বয় সভা।

সভায় খোশরোজ শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী। সভা সঞ্চালনা করেন মাওলানা বাকের আনছারী।

সভায় বিশেষ অতিথি ছিলেন দরবারের আওলাদ সৈয়দ সামসুল কবির মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নাঈমুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী এবং সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী।

সভায় ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ও নাজিরহাট হাইওয়ে থানার এসআই আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা খোশরোজ শরীফ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

এ সময় ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না,ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, রাজনীতিবিদ শাহারিয়ার চৌধুরী, জনপ্রতিনিধি তৌহিদুল আলম, সফিকুর রহমান ও সমাজপতি মো. মহিউদ্দিন বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, পবিত্র খোশরোজ শরীফে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম হয়। তাই আগতদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দরবার কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খোশরোজ শরীফ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park