1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮তম উরস শরিফ উপলক্ষে মানিকছড়িতে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের অন্যতম সাধক বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম উরস শরিফ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আগামী ১১ অক্টোবর ২০২৬ (২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার) মাইজভাণ্ডার শরিফ ‘দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় এই উরস শরিফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট (SZHM Trust)-এর ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঘোরখানা এলাকায় ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা’র উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
​মাদরাসার সুপার মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, শহীদুল ইসলাম, আবদুল জব্বার, আবদুল জলিল, গাজী মিয়া, সাকিব হোসেন, বেলাল হোসেন ও ফারুক হোসেনসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা সভায় বক্তারা শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবন, কর্ম ও সুফিদর্শনের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। আলোচনা পর্ব শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের আয়োজন সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park