1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত “ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র প্রপৌত্র, অছিয়ে গাউসুল আযম খাদেমুল ফোক্বরা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম পুত্র, মারজাল বাহারাইন, চেরাগে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ), বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র মহান ২৬ আশ্বিন পবিত্র উরস আজ ১১ অক্টোবর রবিবার মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। উরস উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাইজভান্ডারী শরীফ গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ০৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ইতিমধ্যে ০২ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটি সমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে খতমে কোরআন এবং বা’দ জুমা মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। ০৩ অক্টোবর জুলাই বিপ্লব স্মৃতি হল (৮ম তলা) চট্টগ্রাম প্রেসক্লাবে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার ‘,০৬ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী আলোচনা, র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ০৭ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানায় ছাত্র-ছাত্রীদের একবেলা খাবার সরবরাহ সহ ১১ অক্টোবর ন্যায্যমূল্যে খাবারের দোকান, উপদেশমূলক দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা ও ১২ অক্টোবর ভোর ৬টা হতে হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদীয়া গেইট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া ওরশের দিন ফযরের নামাজের পর পর রওজা শরীফ গোসল ও গিলাফ পরানোর মাধ্যমে উরস শরীফ এর আনুষ্ঠানিকতা শুরু হবে ও দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উরস শরিফ উদযাপিত হবে। রাত ১২ টায় গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র সদারতে এবং বিভিন্ন আলেম ওলামাগণের অংশগ্রহণে কেন্দ্রীয় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মহান পবিত্র উরস শরিফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দ্বীনি দাওয়াত প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park