
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি সভা ২১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, রোজ সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা “ক” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মনির উদ্দিন খোরশেদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন। সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। মিলাদ, বিশ্ব মানবতার শান্তি-কল্যাণ এবং মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফের সার্বিক সফলতা কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।