1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধলই সফিউল বারী দরবারে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও মাসিক মাহফিল সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর অন্যতম প্রধান খলিফা মুফতিয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর একমাত্র পুত্র গাউছে জামান শাহসুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদীর অন্যতম প্রধান খলিফা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র কর্তৃক প্রতিষ্ঠিত ধলই সফিউল বারী দরবার শরীফে যথাযোগ্য মর্যদায় মহান পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল ও মাসিক ফাতেহা শরীফ বাদ এশা অনুষ্ঠিত হয়। হুজুরের বড় নাতি মাষ্টার সৈয়দ মুহাম্মদ গোফরানের সঞ্চালনায় মাহফিলে ছদারত করেন হুজুরের একমাত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার অনার্স বিভাগের সম্মানিত প্রভাষক আল্লামা হাফেজ নুরুল আনোয়ার বেলাল (ম)। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজি,মাওলানা শেখ আরিফুর রহমান,মাওলানা সৈয়দ মুহাম্মদ ওসমান,হাফেজ নুরুল ইসলাম রাসেল, হাফেজ মুহাম্মদ জাহেদুল আবেদিন। বক্তারা আলোচনায় বলেন হুজুর গাউসুল আযম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জীলানি (র.)’র নুরানী বেলাদতের মাধ্যমে ইসলামের সুশোভিত বাগানে দ্বীনকে পূণঃউদ্ধার ও সংস্কারের ফলে দূর্বল হয়ে যাওয়া দ্বীনকে আবার প্রাণবন্ত করে মহিউদ্দিন কলব ধারণ করেন এবং সকল মুসলিম মিল্লাত তারই দেখানো পথে চলার সুযোগ পায়। মাহফিলে আরো উপস্থিত ছিলেন হুজুরে মেয়ে জামাতা সৈয়দ করিমুল আবেদিন ফোরকান, সাহেবজাদা সৈয়দ আদিয়াত আরহাম, নাজমুল হোসেন খান, শেখ মুহাম্মদ আশরাফুর রহমান, সৈয়দ হাসনাইন মোর্শেদ, শেখ মুহাম্মদ মসিউর রহমান, সৈয়দ তওহিদুল আলম, করিম সওদাগর, দেলোয়ার হোসেন মানিক, নাছির উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আলমগীর, আবুল বশর, কলিম উদ্দিন, সহ অসংখ্য ভক্ত মুরিদান। হাফেজ জাহেদুল আবেদিনের মিলাদ কিয়ামের পর মুসলিম উম্মাহ এবং দেশ জাতি সহ উপস্থিত সকলের সর্বাঙীন উন্নতি কামনা করে মুনাজাত করেন আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী (ম.)। সর্বশেষ উপস্থিত সকলকে তবারুক খাওয়ানোর মাধ্যমে মাহফিল শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park