
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হাটহাজারী পৌর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর ৩৮তম পবিত্র ওরশ-শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা ও নবায়নকৃত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বাদে এশা কমিটির প্রধান উপদেষ্টার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এস এম রফিক হাসান। সাধারণ সম্পাদক কাজী সালমান আমরের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ মারুফ।
সভায় মাইজভান্ডারী ত্বরিকতের দিক-নির্দেশনামূলক তকরির পেশ করেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজভাণ্ডারী। পরবর্তীতে তাওয়াল্লাদে গাউসিয়া সজরা পাঠ করেন মোহাম্মদ তানজিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা আসন্ন পবিত্র ওরশ-শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সদ্য নবায়নকৃত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি মোঃ রাশেদ সরোয়ার চৌধুরী।
সভায় কমিটির সকল কর্মকর্তা, সদস্য এবং বিপুল সংখ্যক আশেক-ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজভাণ্ডারীর পরিচালনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সভা শেষে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।