1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

নিষ্কাম সমর্পণ’ ~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

যশ-খ্যাতি আর প্রশংসা মাগি কেঁদো নারে মন আর,
মানুষের দেওয়া ঠুনকো এ মান, ভাঙিবে যে বারবার।

লোকের প্রশংসা ক্ষণিক ছায়া, মিথ্যা তার আবেশ,
খোদার প্রেমে ডুবলে তবে মিটবে সকল ক্লেশ।

নদীতে ভাসাও নেক আমল আর পূণ্যকাজের নাও,
কেহ না জানুক, মালিক তো জানেন—এ বিশ্বাস রেখে যাও।

অণু পরিমাণ ভালো কাজ যাহা করিবে এই ধরাধামে,
মুছে যাবে নাকো কোনোদিন তাহা, লেখা রবে তাঁর নামে।

সৃষ্টির মাঝে স্রষ্টারে খোঁজা—মাইজভাণ্ডারী সুর,
নিষ্কাম প্রেমে লীন হইলে সব দুঃখ হবে দূর।

মানুষের কাছে খুঁজো নাকো কর্মের প্রতিদান,
খোদার দরবারে মিলবে রে তোর নিঃস্বার্থতার মান।

সঁপিয়া দাও প্রাণ তাঁরই চরণে, মুছে মনের আমি,
মালিকের দাস হয়ে তুমি হবে, অমূল্য রতন-দামী।

অহংকার ত্যাজি সঁপে দাও সত্তা, শূন্যতারই সাজে,
পরম শান্তির সুধা বর্ষিবে, শাহী সেজদার মাঝে।

দুনিয়ার মোহ, মায়া-মরীচিকা—মিছে এই কোলাহল,
আখেরে কেবল সঙ্গে যাবে তোর নেক আমলেরই ফল।

মন রে আমার, হও হুঁশিয়ার, সময় যে বয়ে যায়,
শাহেদ কহে, কাতর প্রাণে ডাকো সদা মালিক-মওলায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park