1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

হাটহাজারীতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর ৩৮তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, হাটহাজারী পৌর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে মারজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর ৩৮তম পবিত্র ওরশ-শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা ও নবায়নকৃত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বাদে এশা কমিটির প্রধান উপদেষ্টার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এস এম রফিক হাসান। সাধারণ সম্পাদক কাজী সালমান আমরের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ মারুফ।
​সভায় মাইজভান্ডারী ত্বরিকতের দিক-নির্দেশনামূলক তকরির পেশ করেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজভাণ্ডারী। পরবর্তীতে তাওয়াল্লাদে গাউসিয়া সজরা পাঠ করেন মোহাম্মদ তানজিদ হাসান।
​অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা আসন্ন পবিত্র ওরশ-শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সদ্য নবায়নকৃত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি মোঃ রাশেদ সরোয়ার চৌধুরী।
​সভায় কমিটির সকল কর্মকর্তা, সদস্য এবং বিপুল সংখ্যক আশেক-ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজভাণ্ডারীর পরিচালনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সভা শেষে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park