1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ভূজপুর কাজিরহাট চিরঞ্জীবী হোমিওপ্যাথিক মেডিকেল হল উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ভুজপুর থানার কাজিরহাট বাজারে কেন্দ্রীয় মন্দিরের ২য় তলায় চিরঞ্জীবী হোমিওপ্যাথিক মেডিকেল চেম্বার উদ্বোধন করেন চট্টগ্রামের প্রথিতযশা বিখ্যাত হোমিও চিকিৎসক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মৃদুল কান্তি দে। উদ্বোধনকালে তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা হলো একটি যুগোপযোগী স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। সঠিক রোগী লিপি, সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে হোমিও রোগীর লক্ষণের চিকিৎসা করে জটিল ও কঠিন রোগ আরোগ্য লাভ করে। এর ধারাবাহিকতায় সঠিক ও সূক্ষ্ম মাত্রার মাধ্যমে ঔষধ প্রয়োগ করে উক্ত হোমিও হল থেকে সেবা নিয়ে সুস্থতা ও আরোগ্য লাভের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিতা চৌধুরী, নারায়ণী মার্কেট ও কেন্দ্রীয় হরি, দুর্গা, কালি মন্দিরের সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল, মাস্টার সাধন চন্দ্র নাথ, ডা. তাপস কুমার দত্ত, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় পর্ষদের কার্যনির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, ডা. রনজিত কুমার শীল, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়েজ, রায়হান, নুরুল ইসলাম, অজিত দে, মো. সেলিম, মাস্টার নিতাই, রিটু দে, মো. জোবাইয়ের, মো. ইকবাল, সাবেক সদস্য মাখম নাথ, মো. আনছার, রতন দে, হেল্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পাপ্পু বড়ুয়াসহ সকল কর্মকর্তা, বিকাশ কুমার শীল, সমীর শীল, পি কে শীল, ডেন্টিস অসীম দে, কবিয়াল প্রকাশ কুমার আচার্য্য, ডেইজি দে, বিথীকা রানী শর্মা, জ্যোতিশ সৈকত আচার্য, বাদল পাল, মৃদুল কর্মকার, বাসব আচার্য্য, প্রভাত শীল, যমুনা শীল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park