1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক:) এর ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা আগামীকাল বিশিষ্ট ধর্মানুরাগী ও সংগঠক মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর পবিত্র চাহারম শরীফ সম্পন্ন, ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আয়োজনে শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতিসভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর ৬ষ্ঠ তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন ফটিকছড়িতে আল্লামা আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ,মাদ্রাসার ১২তম সালানা জলসা অনুষ্ঠিত। লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান

১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে ফটিকছড়িতে ‘এক দিনে ১ লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ফটিকছড়ি পৌরসভার বারৈয়ারহাটের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
​অনুষ্ঠানে ২৭৯ চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর) আসনের মাননীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি। তবে তাঁর শুভকামনা ও সার্বিক নির্দেশনায় পুরো কর্মসূচিটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
​সভা শেষে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাঁরা সকলকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

​১নং পাইন্দং ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ:
মূল অনুষ্ঠানের ধারাবাহিকতায় ও ফটিকছড়ির জনপ্রিয় জনপ্রতিনিধি ১নং পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন-এর সার্বিক তত্ত্বাবধানে পাইন্দং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ইউপি চেয়ারম্যান এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন নিজে উপস্থিত থেকে পরিষদের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব গাছের চারা রোপণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park