1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

জ্যোতিষ শাস্ত্রী শ্রী টিবলু আচার্য্য এর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

নগরীর কাট্টলীস্থ আচার্য্যপাড়ার বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সংগঠক, জ্যোতিষ শাস্ত্রী শ্রী টিবলু আচার্য্য (তীর্থ পরিব্রাজক) এর আদ্যশ্রাদ্ধ গত ৪ এপ্রিল ২০২৬ ইং সোমবার চট্টগ্রাম মহানগর ১০নং ওয়ার্ড আকবর শাহ থানার অন্তর্গত উত্তর কাট্টলী আচার্য্য পাড়া স্বর্গীয় টিবলু আচার্য্য এর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাধারণ সম্পাদক পন্ডিত সলিল আচার্য্য, সহ-সাধারণ সম্পাদক কার্তিক কুমার আচার্য্য, বাবু তপন নয়ন আচার্য্য, শয়ন আচার্য্য, স্বপন চক্রবর্তী, সৈকত আচার্য্য, বাবুল চন্দ্র আচার্য্য, অনন্ত শাস্ত্রীর স্ত্রীর বড় ভাই জয় আচার্য্য, মোহাম্মদ আতিক, বিজয় কৃষ্ণ আচার্য্য, লিটন আচার্য্য, গীতাপাঠে অংশগ্রহণ করেন পন্ডিত পিপলু আচার্য্য প্রমুখ। বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ হইতে সহধর্মিণী তৃষা রানী আচার্য্যকে শোকাঞ্জলী ও সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আদ্যশ্রাদ্ধে অংশগ্রহণ করেন বিশিষ্ট পন্ডিত বাবু পূজন আচার্য্য, সহকারী বাবু জয় আচার্য্য। উপস্থিত সকলে স্বর্গীয় শ্রী টিবলু আচায্যের অকালপ্রয়াণে আত্মার শান্তি পরম দয়ালের নিকট প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park