1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কারবালার রক্তাক্ত প্রান্তর ~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

কারবালার রক্তাক্ত প্রান্তর

~মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

মহররমের দশ তারিখে কাঁদে ধরণী-আকাশ,
কারবালার বালুচরে জাগে শোকের ইতিহাস।

রাসূল-দৌহিত্র হোসাইন এলেন সত্যের পতাকা হাতে, জুলুমের সাথে আপস নয়, দাঁড়ালেন ন্যায়ের পথে।

ইয়াজিদের ক্ষমতালোভে আঁধার ঘনিয়ে আসে,
সত্যদীপ্ত আহলে বাইত লড়ে নির্ভয় দীপ্ত বিশ্বাসে।

ফোরাত নদী নিকটেই ছিল, তৃষ্ণা তবু মেটে না,
শিশুর কান্না মরুর বুকে, পাষাণ হৃদয় ফেটে না।

আলী আসগরের শুকনো ওষ্ঠে তীব্র তৃষার জ্বালা, জালিম তীরে বিদ্ধ হলো নিষ্পাপ ফুলের মালা।

একে একে সাথিরা সব শাহাদাতের পানে,
রক্তরাঙা সূর্য ডুবে কারবালার প্রান্তরে রনে।

সেজদাতে মস্তক নত, হৃদয় ভরা নূর,
সত্যের তরে প্রাণ বিলায়ে হলেন বীর অমর ।

আজও সেই রক্তের ধারা জাগায় বিবেক-প্রাণ, কারবালার শিক্ষা বুকে সত্যেরই জয়গান।

হকের পথে রক্ত যে ঝরে, মুছে না তার দান,
যুগে যুগে জাগায় মানুষে পরম ত্যাগের মহাগান।

কারবালার সেই আহ্বান আজও বক্ষে বাজে, সত্য-ন্যায়ের দীপশিখাটি জ্বলে যুগের মাঝে।

ইমাম হোসাইনের ত্যাগ জাগুক হৃদয়-মাঝে,
ন্যায় ও প্রেমের আলোকধারা ছড়িয়ে যাক সমাজে।

শাহেদ বলে,কারবালার প্রেমদীক্ষা রাখি প্রাণে,
সত্যের পথে চলব মোরা মানবতার টানে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park