1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বর্তমানে পৃথিবীতে আমরা বিভক্ত, পারস্পরিক হানাহানি দ্বন্দ্ব সংঘাত হিংসা-বিদ্বেষ বিদ্রুপতায় অতিষ্ঠ। পৃথিবীকে আমরাই করেছি কলঙ্কিত। এই ধরনের নানামুখী নেতিবাচক আচরণ থেকে মানবসমাজকে মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের আহব্বান হচ্ছে মাইজভান্ডারীয়া ত্বরিকা। বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর নামে প্রতিষ্ঠিত ত্বরিকা-ই মাইজভান্ডারীয়ার আদর্শবাহী প্রতিষ্ঠান শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনকল্যাণমুলুক কাজ করার জন্য নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবতাবাদী ধর্মীয় সংগঠন। এ লক্ষ্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট সমাজের অনগ্রসর শ্রেণিকে স্বাবলম্বী করতে বিভিন্ন সেবামুলক কার্যক্রমের অংশ হিসাবে দারিদ্র বিমোচন প্রকল্পের মাধ্যমে সমাজের অসহায় মানুষের মাঝে সিএনজি, অটো রিকশা, ভ্যান গাড়ী, কৃষি যন্ত্রপাতি প্রদান করা, দুস্থ মানুষের মধ্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদান, বন্যা ও মহামারীতে ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা, বিভিন্ন হাসপাতাল, স্কুল কলেজ, মসজিদ ও মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান, শীত বস্ত্র বিতরণ, দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সেলাই প্রশিক্ষণসহ নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ১০শে জুলাই ২০২৬ইং শুক্রবার বিকেল ৩.৩০ হইতে রাত ১০.৩০ পর্যন্ত হযরত শাহ আলী বাগদাদী (রঃ) এর মাজার প্রাঙ্গনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ঢাকায় বাইত উল আসফিয়া মাইজভান্ডারী খানকাহ শরিফ এর ব্যবস্থাপনায় “২য় শোহদায়ে কারবালা মাহফিল – ২০২৬ইং” উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিলে আলোচনায় বক্তারা “বর্তমান প্রজন্মের মাঝে সাম্য-ন্যায়বিচার ও দয়াগুণ প্রতিষ্ঠায় শাহাদাতে কারবালার গুরুত্ব” এই বিষয়ের উপর আলোচনা করেন শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, খতিব, শান্তিপুর জামে মসজিদ, ঢাকা।“সংঘাতহীন শান্তিপূর্ণ প্রচেষ্ঠায় সত্য প্রচারে ইমাম হোসাইন (আঃ)-এর আদর্শ” এই বিষয়ের উপর আলোচনা করেন পীরজাদা আলহাজ্জ মুফতি বাকী বিল্লাহ আল আজহারী আল-মাইজভান্ডারী, বিশিষ্ট স্কলার ও সাজ্জাদানশীন ঘিলাতলা দরবার, কুমিল্লা। দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী, গাউছিয়া হক মঞ্জিল ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রসঙ্গে আলোচনা করেন মাওলানা মুজিবুল হক, প্রভাষক, মাদ্রাসা এ গাউছুল আযম মাইজভাণ্ডারী, চট্টগ্রাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে আলচোনায় অংশ গ্রহণ করেন অধ্যাপক ড. মাহবুব লিটু, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র ডট কম। উক্ত মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ চাকুরীজীবী, ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা, আশেকানে মোস্তফা (সঃ), আশেকানে আউলিয়াগণ ও ঢাকার আশে পাশের জেলা সমূহের মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park