
চট্টগ্রাম বোয়ালখালী-চান্দগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ’র সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্যে সাক্ষাত বোয়ালখালীর চট্টগ্রাম দরবার শরীফে ৫ মে ২০২৬খ্রি. শুক্রবার অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুৃমার আচার্য্য বলাই এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সহ-সভাপতি টিটু চৌধুরী, সহ-সভাপতি রুবেল শীল, অর্থ সম্পাদক অভিবসু মল্লিক, সাংগঠনিক সম্পাদক মিঠু দাশ গুপ্ত, ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সমীর কান্তি দাশ, ঝুমুর সর্দ্দার প্রমূখ। এসময় সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। শেষে সংগঠন থেকে প্রকাশিত স্মরণিকা ‘ভক্তি’ বইটি এম.পি মহোদয়কে প্রদান করা হয়।