
৮মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মনজিলে আওলাদে রাসুল, গাউসুল আজম হযরত মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল-হাছানী আল-মাইজভাণ্ডারী প্রকাশ ‘বাবাভাণ্ডারী’ কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহভেদে হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী(কঃ)এর রওজামোবারক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
খোশরোজ শরীফের পবিত্র সূচি অনুযায়ী,হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী বাবাজানের পক্ষ থেকে হযরত গাউসুল আজম বাবাভাণ্ডারী কেবলার রওজা শরীফে গিলাফ মোবারক চড়ানো হয়।
পরবর্তীতে মজ্জুবে রহমান বাবাভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর রওজা শরীফে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ-কিয়াম এবং আধ্যাত্মিক জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত রূহানি আয়োজনে দরবারে পাকের আওলাদপাকগণ, বিভিন্ন

শাখা দরবারের আওলাদপাকগণ এবং দেশ-বিদেশের অগণিত ভক্ত, আশেক ও মুরিদান অংশ নেন। আরজগুজারে ৩ শাহজাদী মহোদয়গণ এবং ‘আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ’-এর পূর্ণ ব্যবস্থাপনায় খোশরোজ শরীফের যাবতীয় খেদমত ও অনুষ্ঠানমালা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।সংকটের মোচন, বিশ্বের সকল মুসলমানের কল্যাণ এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে খাস মোনাজাতের মাধ্যমে পবিত্র খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হয়।