1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

মহান স্বাধীনতা দিবস দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা চট্টগ্রাম মহানগর আকবর শাহ থানার অন্তর্গত পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ জাফর হায়দার, মহাসচিব মোঃ মহিউদ্দিন স্বপন, অতিরিক্ত মহাসচিব মোঃ নুর উদ্দিন খান সাগর, মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর জেলা সংগঠক ও বিশিষ্ট মানব বিশেষজ্ঞ মোঃ ফজলুল করিম মুনছুর, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, খুলশী থানার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আকবর শাহ থানা সাধারন সম্পাদক ডাঃ রবিউল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ ইমতিয়াজ ফারুক,নারী নেএী বিলকিস, রিনা,কুলসুম সহ প্রমুখ।
আলোচনা সভায় মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, ২৬শে মার্চ একটি তারিখ নয়; এটি এক জাতির আত্মঘোষিত পুনর্জন্ম, এক রক্তলিখিত ইতিহাসের অনিবার্য বিস্ফোরণ। বাংলাদেশের স্বাধীনতা দিবস আমাদের অস্তিত্বের গভীরে প্রোথিত সেই দিন, যেদিন বাঙালি জাতি দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে নিজের ভাগ্যের নির্মাতা হওয়ার শপথ নেয়, যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান হয়ে দাঁড়ায় কেবল একটি সিদ্ধান্ত—স্বাধীনতা অথবা বিনাশ।
পরবর্তী নয় মাস, যা ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে চিহ্নিত, ছিল মানবসভ্যতার এক নির্মম পরীক্ষাগার। সেখানে রক্ত ছিল ভাষা, আত্মত্যাগ ছিল যুক্তি, আর প্রতিরোধ ছিল একমাত্র দর্শন। গ্রাম থেকে নগর, ক্ষেত থেকে কারখানা—সমস্ত ভূখণ্ড রূপ নেয় প্রতিরোধের অগ্নিক্ষেত্রে। এই যুদ্ধ কোনো ভূখণ্ডের জন্য ছিল না; এটি ছিল আত্মমর্যাদা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং অস্তিত্বের মৌলিক অধিকারের জন্য এক চূড়ান্ত লড়াই।
স্বাধীনতা এখানে কোনো দান নয়; এটি ছিনিয়ে আনা এক কঠোর অর্জন—যার প্রতিটি ইঞ্চি মাটি শহীদের রক্তে সিক্ত, প্রতিটি বিজয়ের পেছনে লুকিয়ে আছে অসংখ্য অশ্রু ও আর্তনাদ। এই স্বাধীনতা আমাদের উপর আরোপ করে এক অনিবার্য দায়—অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সত্যের প্রতি অবিচল আনুগত্য, এবং রাষ্ট্রকে ন্যায়, সাম্য ও মানবিকতার ভিত্তিতে পুনর্গঠনের দৃঢ় সংকল্প।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park