1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে তিনটায় স্টেশন রোডস্থ হোটেল সৈকতে আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে “যাকাতের উদ্দেশ্য ও প্রচলিত যাতাক প্ৰদানপদ্ধতি” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভাপতি উল্লেখিত বিষয়ে প্রবন্ধও উপস্থাপন করেন।প্রবন্ধকার বলেন, যাকাত একটি রাষ্ট্রীয় বিধান। সময়ের আবর্তনে তা ব্যক্তিগত বিধানে পরিণত হয়েছে।ফলে যাকাতের মূল উদ্দেশ্য তথা দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন হচ্ছে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বস্ত সংগঠন-সংস্থার মাধ্যমে যাকাত সংগৃহীত হলে এবং তা পরিকল্পিতভাবে ব্যয় হলে দরিদ্র জনগোষ্ঠীর দৃশ্যমান ও টেকসই আর্থিক উন্নয়ন হবে। এতে যাকাতগ্রহীতা সারা জীবন গ্রহীতা থাকবে না; একদিন দাতাতে পরিণত হবে বলে তিনি মত দেন ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন এফসিএস ও পিআরও ফখরুল ইসলাম।আলোচনা করেন পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, চবি অধ্যাপক ড. আয়েশাআফরীন, শিল্পপতি শাহজাহান লিটন, এডভোকেট আবুল কাশেম চৌধুরী, সাবেক বন্দর কর্মকর্তা সাহাদাত হোসেন, অধ্যক্ষ মিসবাহুর রহমান, হাজি লতিফা মোহাম্মদ, ব্যাংকার সেকান্দর রহমান কায়সার, শাহজাদা সৈয়দ বদরুল হক চিশতি । উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমদ, জনাব কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, ব্যাংকার মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম জনাব এহসানুল হক চৌধুরী,জনাব সৈয়দ কুতুবে আলম, কোষধ্যক্ষ সালেহ আহমদ, ইসি সদস্য মাওলানা ইকরামুল হক,মাওলানা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী, একেএম সাইফুদ্দিন মামুন, খালেদ সাইফুদ্দিন, জনাব শাহজাহান, মাওলানা সৈয়দ আবু আহমদ, এডভোকেট মুক্তা, জনাব অলিউল্লাহ, জনাব মুফিজুল্লাহ, জনাব ছতুর উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park