1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

আশেকে হক ভাণ্ডারী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আজগর আলীর ইন্তেকাল, জানাজা সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ আজগর আলী ২ মার্চ রাত ৭.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেরিন সিটি কলেজে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মোহাম্মদ আজগর আলী ফটিকছড়ি লেলাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের মরহুম কামাল উদ্দীনের প্রথম পুত্র, তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য, ফটিকছড়ি উপজেলা যুবলীগের সদস্য ও রিয়াজউদ্দীন বাজার তামাকুন্ডি লাইন বনিক সমিতির সদস্য সহ অসংখ্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। আজগর আলীর ১ম জানাজার নামাজ একই দিন রাত ১১টায় চট্টগ্রাম শহরস্থ পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ মাইজভাণ্ডারী গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ ও আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) জানাজায় উপস্থিত ছিলেন। আজগর আলীর ২য় জানাজার নামাজ ফটিকছড়িস্থ গোপালঘাটা দক্ষিণ বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠে ৩রা সকালে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আজগর আলীর মৃত্যুতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ ও শাখা কমিটি থেকে পৃথক পৃথক শোকবার্তা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park