মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ আজগর আলী ২ মার্চ রাত ৭.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেরিন সিটি কলেজে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মোহাম্মদ আজগর আলী ফটিকছড়ি লেলাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপালঘাটা গ্রামের মরহুম কামাল উদ্দীনের প্রথম পুত্র, তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য, ফটিকছড়ি উপজেলা যুবলীগের সদস্য ও রিয়াজউদ্দীন বাজার তামাকুন্ডি লাইন বনিক সমিতির সদস্য সহ অসংখ্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। আজগর আলীর ১ম জানাজার নামাজ একই দিন রাত ১১টায় চট্টগ্রাম শহরস্থ পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ মাইজভাণ্ডারী গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ ও আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) জানাজায় উপস্থিত ছিলেন। আজগর আলীর ২য় জানাজার নামাজ ফটিকছড়িস্থ গোপালঘাটা দক্ষিণ বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠে ৩রা সকালে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আজগর আলীর মৃত্যুতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ ও শাখা কমিটি থেকে পৃথক পৃথক শোকবার্তা প্রদান করা হয়।