
৩১অক্টোবর ২০২৬ রোজ শনিবার রাত ৯ টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের আওতাধীন পাইন্দং ইউনিয়নের সকল শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সঙ্গে মহান ১০ই পৌষ, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর পবিত্র খোশরোজ শরীফ স্মরণে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, রোজ শনিবার, ঐতিহাসিক কাজী পেলা গাজী দিঘি সংলগ্ন সিএমবি মাঠে অনুষ্ঠিতব্য মাইজভাণ্ডারী সম্মেলন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, শাখা কমিটিগুলোর অংশগ্রহণ এবং সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারীগণ এবং পাইন্দং ইউনিয়নের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় আগামী মাইজভাণ্ডারী সম্মেলন সফল ও সার্থক হউক।