1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা, মাসিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র সাংগঠনিক পর্যালোচনা ও যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা মাহফিলে ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা: উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ মাইক্রোবাস ও ৬ লাখ টাকার ব্যাটারি ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ দুঃস্থ রোগীদের ও প্রবাসে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র সাংগঠনিক পর্যালোচনা ও যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

গত ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, রাত ৯টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার দিদারুল আলম এর সভাপতিত্বে জোনের সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দের অংশগ্রহণে এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহান ২৬ আশ্বিন ৩৮তম পবিত্র ওরশ শরীফ পরবর্তী সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন, জোনের কার্যক্রমের অগ্রগতি এবং শাখা কমিটিগুলোর ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ১০ পৌষ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের ২য় সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা, প্রস্তুতি ও করণীয় বিষয়ে গঠনমূলক মতবিনিময় করা হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও সুসংগঠিত করার শাখা কমিটিগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী ২য় সম্মেলন সফল ও সার্থক হবে। মাইজভাণ্ডারী আদর্শের আলোকে মানবতার সেবা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় হোক এই প্রত্যাশা মুনিব মাওলার কদমে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park