1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা: উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ মাইক্রোবাস ও ৬ লাখ টাকার ব্যাটারি ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা, মিনি ট্রাক জব্দ দুঃস্থ রোগীদের ও প্রবাসে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক:) এর ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা আগামীকাল বিশিষ্ট ধর্মানুরাগী ও সংগঠক মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর পবিত্র চাহারম শরীফ সম্পন্ন, ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আয়োজনে শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ

ফটিকছড়িতে দাখিলের পর আলিমেও সেরা: উপজেলায় আবারও ১ম স্থান অর্জন করল মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত


২০২৬ সালের দাখিল পরীক্ষার দুর্দান্ত ফলাফলের ধারাবাহিকতায় এবার আলিম পরীক্ষায়ও গৌরবময় সফলতা অর্জন করেছে ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’। আওলাদে রাসুল(দঃ) রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(মঃজিঃআঃ)’র প্রতিষ্ঠিত
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটি আলিম পরীক্ষার ফলাফলে ফটিকছড়ি উপজেলার মধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে ১ম স্থান লাভ করেছে।
​পরপর দুটি সর্ব জাতীয় সমমানের পাবলিক পরীক্ষায় উপজেলার সেরা স্থানটি অর্জন করায় পুরো এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে।
​প্রতিষ্ঠানটির এই অসামান্য সাফল্যে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয়,শিক্ষা সেলের সদস্যবৃন্দ,
গভার্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
​এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাছেম বলেন, “২০২৬ সালের দাখিল পরীক্ষায় উপজেলায় সেরা সাফল্য অর্জনের পর আলিম পরীক্ষায়ও আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শিক্ষক-শিক্ষিকাদের নিবেদিত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও শিক্ষার এই মান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
​স্থানীয়া ও অভিভাবকবৃন্দ ট্রাস্ট পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানের মেধা বিকাশ ও সুষ্ঠু পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park