1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আয়োজনে শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র ৮২তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতিসভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর ৬ষ্ঠ তম বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন ফটিকছড়িতে আল্লামা আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ,মাদ্রাসার ১২তম সালানা জলসা অনুষ্ঠিত। লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান ফটিকছড়ির পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে শিক্ষাবৃত্তি ও বস্ত্র বিতরণ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা দশমীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহাঅষ্টমী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সাবেক মেয়র মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে আল্লামা আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ,মাদ্রাসার ১২তম সালানা জলসা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত


চট্টগ্রামের ফটিকছড়িতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর স্নেহধন্য ও গাউসুল আজম হযরত বাবা ভাণ্ডারী (ক.)-এর অন্যতম খলিফা আল্লামা শাহসুফি আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ এবং গাউছিয়া আমিনিয়া মাহমুদুল উলুম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ১২তম সালানা জলসা ও দস্তারবন্দী মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।​পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের ২৪ ও ২৫ অক্টোবর (৯ই কার্তিক) বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর স্নেহধন্য ও গাউসুল আজম হযরত বাবা ভাণ্ডারী (ক.)-এর অন্যতম খলিফা আল্লামা শাহসুফি আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে এই ওরশ ও মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি ​দক্ষিণ সুন্দরপুরস্থ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম দুদু। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন গোমদণ্ডী দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রামের নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী।​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী, চট্টগ্রামের হযরত শাহ সুফি আবদুল আজিজ (রহ.) শাহী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতি সাহেব এবং রাউজান, চট্টগ্রামের তাহেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ মহিউদ্দীন ফাহিম।মিলাদে মোস্তফা তাওয়াল্লাদে গাউছিয়া পরিবেশন করেন মাওলানা মিছবাহুল ইসলাম মাসুদ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ্ব আল্লামা নেছারুল ইসলাম এরশাদ। ​দিনব্যাপী কর্মসূচি:দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন ২৫ অক্টোবর (রবিবার) বাদ ফজর গরু-মহিষ জবাইয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশিত হয়। এরপর বাদ জোহর খতমে কোরআন শরীফ, খতমে গাউছিয়া, কোরআন তেলাওয়াত, হামদ ও নাত এবং বাদ আসর তকরীর অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ মাগরিব মোশায়েরা মাহফিল অনুষ্ঠিত হয়।​রাতের পর্বে দস্তারবন্দী, মিলাদ কিয়াম, তাওয়াল্লুদে গাউছিয়া, আখেরি মোনাজাত এবং সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ বছর হেফজ সমাপ্ত ছাত্রগণকে দস্তারবন্দী (পাগড়ি প্রদান) করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park