1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহাঅষ্টমী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সাবেক মেয়র মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে শারদীয় পুজা পরিক্রমা ও শারদ উপহার বিতরণ সূর্যগিরি আশ্রম দূর্গাপূজা অনুষ্ঠানে মহানবমীতে পূজা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ ফটিকছড়িতে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত ​মদিনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত ধলই সফিউল বারী দরবার এ যথাযোগ্য মর্যাদায় মাসিক ফাতেহা ও মিলাদ মাহফিল সম্পন্ন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে “জিয়ারতে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী কাফেলা” ২৪ অক্টোবর

সাবেক মেয়র মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

গত ১৮ অক্টোবর (রোববার) চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আলহাজ্ব হোসেন মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।
সাক্ষাৎকালে দরবার শরীফের প্রতিনিধিরা গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) খলিফা, মাইজভাণ্ডারী গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার, চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুরের মহান অলি হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর আধ্যাত্মিক জীবনী ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে আলহাজ্ব মনজুর আলমকে আমিন ভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয় এবং দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াতনামা ও ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ প্রকাশনা বইটি উপহার হিসেবে প্রদান করা হয়। উক্ত মতবিনিময় সভায় হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পরিবার-পরিজনের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদী ফাতেমা বেগম (খুশি), শাহজাদী আকলিমা আকতার (পুতুল) এবং শাহজাদী রাজিয়া সুলতানা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ মাইজভাণ্ডারী, মোঃ জাভেদ হাসান, রাকিব ও লিটনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park