1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে “জিয়ারতে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী কাফেলা” ২৪ অক্টোবর সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা উপলক্ষে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহা ষষ্ঠী অনুষ্ঠিত আগামীকাল ১৮ অক্টোবর উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম ওরশ শরিফ আল্লামা সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ আজ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন হযরত বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর পবিত্র ওরশ শরীফ সম্পন্ন সমস্ত ত্ববাররুকাতকে সকল গোলামের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করার প্রার্থনাঃ —রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ ​মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত লাখো ভক্তের মিলন মেলা বাবা ভান্ডারীর ১৬৪তম ওরশ শরীফে

সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা উপলক্ষে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহা ষষ্ঠী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত


সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত পাইন্দং কেন্দ্রীয় দুর্গা, ত্রিনাথ, বিষ্ণু ও নবগ্রহ মন্দির এবং সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে আয়োজিত শারদ বন্দনা উপলক্ষে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ বঙ্গাব্দের মহা ষষ্ঠী পূজা সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টের মধ্যে গীতাপাঠ, একক গান, উপস্থিত বক্তৃতা, নৃত্য প্রতিযোগীতায় এলাকার শিশু কিশোর সহ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। মহা ষষ্ঠী পূজা উপলক্ষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম সরোয়ার আলমগীর মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সূর্যগিরি আশ্রম হতে ফটিকছড়ি উপজেলার পূজা পরিক্রমার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে আনন্দের সহিত পুরষ্কার বিতরণ করে বক্তব্য প্রদান করে বলেন, দীর্ঘ ৭৬ বছর ধরে সূর্যগিরি আশ্রম স্বাত্ত্বিক ভাবে অসাম্প্রদায়িক চেতনায় আড়ম্বরপূর্ণ পূজা আয়োজন করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব হিসাবে আখ্যায়িত করেন। সূর্যগিরি আশ্রমের এই আয়োজন যেন জাতি ধর্ম নির্বিশেষে আজীবন করে যেতে পারে তার জন্য সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সুশৃঙ্খলভাবে উৎসবমুখর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত মহতী অনুষ্ঠানে অতিথি হিসাবে শ্রী উজ্জলানন্দ ব্রহ্মচারী, বাবু মিহির চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন শাহিন, আবু আজম তালুকদার, মাষ্টার নুরুল আলম, সুজা উদ্দিন চৌধুরী, সাইফুউদ্দিন, রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, লায়ন পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য্য, অর্চ্চনা রাণী আচার্য্য, কৃষ্ণকলি আচার্য্য, বিজয় আচার্য্য, সজীব আচার্য্য, শিবু ভট্টচার্য্য, নয়ন দাশ, সোনারাম আচার্য্য, মো, জালাল উদ্দিন চৌধুরী, সালাউদ্দিন জিকু, সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরী, মো. নেজাম উদ্দিন, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরাফাত, সুমন বণিক, মানস চক্রবর্ত্তী, বিপ্লব চৌধুরী, টিটু চৌধুরী, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, ঝুমুর সর্দার, শিবু চক্রবর্ত্তী, কুমার রতন আচার্য্য সহ বিভিন্ন সামাজিক, বুদ্ধিজীবি, ধর্মীয়, পেশাজীবি, রাজনৈতিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park