1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল ১৮ অক্টোবর উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম ওরশ শরিফ আল্লামা সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ আজ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন হযরত বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর পবিত্র ওরশ শরীফ সম্পন্ন সমস্ত ত্ববাররুকাতকে সকল গোলামের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করার প্রার্থনাঃ —রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ ​মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত লাখো ভক্তের মিলন মেলা বাবা ভান্ডারীর ১৬৪তম ওরশ শরীফে হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ

বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

“আত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক
সাধকের জীবনদর্শন অনুশীলন করতে হবে”
মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রবর্তক, ইমামুল আউলিয়া, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর গাউছয়তের বাগানে শ্রেষ্ঠফুল, ইউসুফে সানি জামালে মোস্তফা বিল বেরাসত গাউসুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবাভাণ্ডারী কেবলার ২৯ আশ্বিন, ১৪ অক্টোবর, খোশরোজ শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিলে গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র বাবাভাণ্ডারীর দৌহিত্র অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর কনিষ্ঠপুত্র শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারীর আয়োজনে শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব মাসুদ মাহমুদ, যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, কেন্দ্রীয় সদস্য আমির আহমদ, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শওকত আলী চৌধুরী। গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রবর্তিত ত্বরিকা ও দর্শনের আদর্শবাহি সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের দিনব্যপী খতমে কুরআন, খতমে গাউছিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়াহ্, তাওয়াল্লোদে গাউছিয়া শরীফ সহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালিত হয়। খোশরোজ শরীফের বরকতময় রাতে শানে মাইজভাণ্ডারী মাহফিলে মিলাদ পরবর্তী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park