1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল ১৮ অক্টোবর উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম ওরশ শরিফ আল্লামা সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা শরীফ আজ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফের অনুষ্ঠানে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সাংগঠনিক সমন্বয় সভা সম্পন্ন হযরত বাবা ভাণ্ডারী কেবলা (ক.)-এর পবিত্র ওরশ শরীফ সম্পন্ন সমস্ত ত্ববাররুকাতকে সকল গোলামের জন্যে গোলামীর উজরত হিসেবে কবুল করার প্রার্থনাঃ —রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ ​মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত লাখো ভক্তের মিলন মেলা বাবা ভান্ডারীর ১৬৪তম ওরশ শরীফে হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ

​মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) বাবাভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

৮মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মনজিলে আওলাদে রাসুল, গাউসুল আজম হযরত মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল-হাছানী আল-মাইজভাণ্ডারী প্রকাশ ‘বাবাভাণ্ডারী’ কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহভেদে হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী(কঃ)এর রওজামোবারক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
​খোশরোজ শরীফের পবিত্র সূচি অনুযায়ী,হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী বাবাজানের পক্ষ থেকে হযরত গাউসুল আজম বাবাভাণ্ডারী কেবলার রওজা শরীফে গিলাফ মোবারক চড়ানো হয়।
​পরবর্তীতে মজ্জুবে রহমান বাবাভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি ছৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর রওজা শরীফে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ-কিয়াম এবং আধ্যাত্মিক জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।​উক্ত রূহানি আয়োজনে দরবারে পাকের আওলাদপাকগণ, বিভিন্ন

শাখা দরবারের আওলাদপাকগণ এবং দেশ-বিদেশের অগণিত ভক্ত, আশেক ও মুরিদান অংশ নেন। আরজগুজারে ৩ শাহজাদী মহোদয়গণ এবং ‘আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ’-এর পূর্ণ ব্যবস্থাপনায় খোশরোজ শরীফের যাবতীয় খেদমত ও অনুষ্ঠানমালা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।​সংকটের মোচন, বিশ্বের সকল মুসলমানের কল্যাণ এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে খাস মোনাজাতের মাধ্যমে পবিত্র খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park