1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরিফে শুরু হয়েছে মাইজভাণ্ডারী তরিকার পূর্ণতা দানকারী, আওলাদে রাসুল (দ.) হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী (ক.)-এর ১৬৪তম খোশরোজ শরিফ। মঙ্গলবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এ আয়োজনের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বুধবার (১৪ অক্টোবর) রাতে।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাবা ভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র, রাহবারে শরিয়ত ও তরীকত হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন ও মঞ্জিলের উদ্যোগে খোশরোজ শরিফ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, পবিত্র রওজায় গিলাফ চড়ানো, বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয়, তবারুক বিতরণ এবং মাদক, যৌতুক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে পুরো দরবার শরিফ বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
খোশরোজ শরিফে কয়েক লাখ ভক্ত-আশেকানের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। তাঁদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন মঞ্জিলের প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন ও আঞ্জুমান সভাপতি শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী জানান, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং পুরো দরবার শরিফকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত সবাইকে ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park