
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বাবাজানের মহান ২৬ আশ্বিন ৩৮তম পবিত্র উরস শরিফ উপলক্ষে ফটিকছড়ি মাইজভাণ্ডার শরীফে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), হযরত বাবা ভাণ্ডারী (ক.) রওজা শরীফে, অছিয়ে গাউসুল আজম দেলওয়ার হোসেন মাইজভাণ্ডারী ও বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) রওজা শরীফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন ডা. অর্চ্চনা রাণী আচার্য, উপদেষ্টা তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক সোমা গুহ, সহ-সভাপতি সুমি চৌধুরী, মৌসুমী চৌধুরী, শিপ্রাবসু মল্লিক, কাশ্মিরি দাশ, পূজা বসু মল্লিক, আবু বড়ুয়া, আলো বড়ুয়া, নীলা ভট্টাচার্য, কৃষ্ণ ভট্টাচার্য, সুইটি আচার্য, অগ্নি নীলা শর্মা দিয়া, রুনা বিশ্বাস, রোদ দাশ গুপ্ত, অর্জুন দাশ গুপ্ত, জুই রায়, রূপনা রানী আচার্য, রুমা বিশ্বাস, তর্ণা আচার্য, পিউ ভট্টাচার্য প্রমূখ।