1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ মহান ২৭শে আশ্বিন বাবাভাণ্ডারী কেবলা কাবার খোশরোজ শরীফ উদযাপন এবং দয়াল মওলা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (র.) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর ২০২৬ ইং / ২৭শে আশ্বিন) শুভ দিনে ইমামুল আউলিয়া হুজুর গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবাভাণ্ডারী কেবলা কাবার ৩য় শাহজাদা, শাহজাদায়ে গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারী (ক.)-এর ৩য় শাহজাদা, মজ্জুবে রহমান, ছানীয়ে ওয়াইজ করণী, হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী প্রকাশ চেয়ারম্যান বাবাজানের পবিত্র রওজা মোবারক নির্মাণ কাজের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
​চেয়ারম্যান বাবাজানের তিন শাহজাদী মহোদয়ের পক্ষে ছোট শাহজাদী সৈয়দা মাহবুবা রহমান মাইজভাণ্ডারী মহোদয় এ শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
​উক্ত পবিত্র অনুষ্ঠানে আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, শাখা দরবারের আওলাদপাকগণ এবং দেশ-বিদেশের বিপুল সংখ্যক আশেকান-ভক্ত-মুরিদান উপস্থিত ছিলেন।
​ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বাবাজানের সম্মানিত শাহজাদী মহোদয় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সকল আশেকানের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park