1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাছিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের বিপরীতে, রূপনগর ক্লাবের পাশে বাদশা মিয়া বিল্ডিংয়ের পঞ্চম তলায় এসডিজি সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নারী উদ্যোক্তা শিরিন আক্তার আইভি। অতিথি ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান আরা (লাইলী)।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার মো. আকমল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাফর হায়দার। সঞ্চালনা করেন সংগঠনটির মহাসচিব মহিউদ্দিন স্বপন।কর্মশালার পৃষ্ঠপোষকতায় ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রুনা কাশেম এবং বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. আবু হানিফ মাসুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান-উপদেষ্টা পরিষদের আলহাজ্ব বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, অ্যাডভোকেট আশরাফি বিনতে মোতালেব, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাংবাদিক ও গীতিকার নজরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আবু হানিফ, মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, পাহাড়তলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শ্যামল কান্তি মজুমদার, এসডিজি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট নোমান উল্লাহ বাহার এবং ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা, সাম্য, শান্তি ও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের মতে, মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নৈতিকতা, সহনশীলতা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park