1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র উরস শরীফ আগামীকাল,

  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র প্রপৌত্র এবং অছিয়ে গাউসুল আযম খাদেমুল ফোক্বরা হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম পুত্র, মারজাল বাহারাইন, চেরাগে গাউসুল আযম, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ২৬ আশ্বিন পবিত্র উরস শরীফ আগামীকাল ১১ অক্টোবর (রবিবার) মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
​পবিত্র উরস শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাইজভাণ্ডারী শরীফ গাউসিয়া হক মঞ্জিল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের যৌথ উদ্যোগে ০৭ দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
​আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে গত ০২ অক্টোবর সারাদেশের শাখা কমিটিসমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে খতমে কোরআন ও বা’দ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ০৩ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’-এর জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এছাড়া ০৬ অক্টোবর ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর জীবনী আলোচনা ও র‍্যালি এবং ০৭ অক্টোবর বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বিষয়ক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
​উৎসবের ধারাবাহিকতায় ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানাসমূহে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ করা হয়।
​আজ ও আগামীকাল উরস শরীফ উপলক্ষে দরবার শরীফে আগত আশেকান-ভক্তদের সুবিধার্থে ন্যায্যমূল্যে খাবারের দোকান স্থাপন, উপদেশমূলক দিক-নির্দেশনামূলক প্রচার, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ১২ অক্টোবর ভোর ৬টা থেকে হযরত কেবলার রওজা শরীফ মাঠ হতে শান-ই আহমদীয়া গেইট পর্যন্ত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হবে।
​আগামীকাল উরশের দিন ফজর নামাজের পরপরই রওজা শরীফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও জিয়ারতের পর রাত ১২টায় গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর সদারতে এবং বিশিষ্ট আলেম-ওলামাগণের অংশগ্রহণে কেন্দ্রীয় মিলাদ মাহফিল ও প্রকা্ণ্ড আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
​মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির পক্ষ থেকে উক্ত মহান পবিত্র উরস শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও ধর্মপ্রাণ প্রাণালীকে দ্বীনি দাওয়াত প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park