1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী মাইজভাণ্ডারী গানের মাধ্যমে ‘ইসলামের আধ্যাত্মিক মর্মবাণী’ মানুষের অন্তর্জগতে পৌঁছে দিয়েছেন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত


মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৮তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর উদ্যোগে ০৭ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে ০৩ অক্টোবর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব এর জুলাই বিপ্লব স্মৃতি হলে খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্স্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মুরাগনগর এম আরিফ কলেজের অধ্যাপক সৈয়দা রীনা আকতার, আবৃতি শিল্পী এবং ব্যাংকার মোহাম্মদ জুনাইদ শাওকী। সেমিনারের প্রবন্ধকার আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল এর “খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র রচনায় সুফিবাদ ও মাইজভাণ্ডারী দর্শন” প্রবন্ধের উপর আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মুফ্তি মুহাম্মদ নুর হোসাইন বলেন, সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে করিমার শিক্ষা ‘পারস্পরিক সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো’র ভিত্তিতে বাংলাদেশের প্রেক্ষাপটে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা সময়ের দাবি। ফিনিস একাডেমি, হেলসিংকী-ফিনল্যান্ড রিসার্চ ফেলো ড. সেলিম জাহাঙ্গীর বলেন, ধর্ম, মানবজীবনের দর্শন বোঝার ক্ষেত্রে মাইজভাণ্ডারী গান হলো গবেষণার একটি অনন্য উপকরণ।বক্তারা বলেন, খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.) তৎকালীন কলিকাতা আলিয়া মাদরাসা থেকে পড়াশোনার সর্বোচ্চ সনদ অর্জন করেছিলেন। বিদগ্ধ আলেম হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। তিনি শোষণমুক্ত সমাজ বিনির্মাণের অংশ হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে তিনি গীতি-কবিতা রচনা করেও জনসচেতনতা তৈরি করতে অনন্য ভূমিকা পালন করেছিলেন। মুনাজারা, লেখনী ইত্যাদির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের অনন্যতা রক্ষায় তিনি ভূমিকা পালন করেছিলেন।সভাপতি তার বক্তব্যে বলেন, মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী মাইজভাণ্ডারী গানের মাধ্যমে ‘ইসলামের আধ্যাত্মিক মর্মবাণী’মানুষের অন্তর্জগতে পৌঁছে দিয়েছেন। হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী শাহ্ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) তাঁর ত্বরিকায় মাইজভাণ্ডারী গানের অনুমোদন দিয়ে মানুষের অন্তর্জগতে ইসলামকে কায়েম করার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি এবং ট্রাস্ট ও মাইজভাণ্ডারী একাডেমির সদস্য ও কর্মকর্তাবৃন্দ।ট্রাস্টভুক্ত যুব প্রতিষ্ঠান তাজকিয়ার প্রাক্তন সভাপতি ও মাইজভাণ্ডারী একাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ সৈয়দ মাহামুদুল হাসনাইন মাহাদী, নাতে রাসূল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আরমান উদ্দিন। অনুষ্ঠানের শেষ অংশে মাইজভাণ্ডারী গান ও কাওয়ালী পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীরা।
আলোচনা শেষে দরুদ ও সালাম পেশ বিশেষ করে মুসলিম উম্মাহ্্র সুখ-শান্তি এবং সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া কলন্দরিয়া নঈমিয়া দাখিল মাদ্্রাসার সুপার মাওলানা আবদুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park