1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

ভুজপুরে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী আটক, বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
​গতকাল সোমবার (০৫ অক্টোবর ২০২৬) রাত ৮:০০ ঘটিকা থেকে রাত ১০:৩০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
​অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদালিয়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় তৈরি চোলাই মদ খাওয়া অবস্থায় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
​পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থলেই জব্দকৃত চোলাই মদ বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
১. দুলাল পাল (৬৪), পিতা: মনমোহন পাল, সাং: ৫ নং ওয়ার্ড, মির্জাপুর, হাটহাজারী।
২. মোহাম্মদ এনাম (৪৫), পিতা: তোফায়েল আহমেদ, সাং: ১ নং ওয়ার্ড, পশ্চিম ফরহাদাবাদ।
৩. তপন নাথ (৫৬), পিতা: মনিন্দ্রনাথ, সাং: ৬ নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা।
৪. ফজল করিম (৬৫), পিতা: মৃত ফয়েজ আহমেদ, সাং: ৬ নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা।
​ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলায় এ ধরনের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park