
মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক, ইমামুল আউলিয়া, গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত ছাহেব কেবলা কাবা’র ১২৪তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ ও জৈষ্ঠ্য মাসের ফাতেহা মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে ২৭ যিলক্বদ ১৪৪৭ হিজরী, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা, ১৬ মে ২০২৬ ইংরেজী শনিবার অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী: খতমে কুরআনুল কারিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে গাউছিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়্যাহ্, তাওল্লোদে গাউছিয়া শরীফ ও মোনাজাত। দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম, খাদেমুল হাসনাইন, আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ ছোট হুজুর কেবলার আয়োজন ও ব্যবস্থাপনায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মাইজভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত বরকতময় চান্দ্রবার্ষিক ওরশ শরীফ ও জৈষ্ঠ্য মাসের ফাতেহা শরীফে সকলকে সবান্ধব যথাসময়ে উপস্থিত হয়ে হুজুর গাউসুলআজম মাইজভাণ্ডারীর (ক.) ফয়েজ হাসিল করার আহবান জানান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী।