1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

পাইন্দংয়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।অদ্য১৩ই জুলাই ২০২৬ইংরেজী সোমবার ফটিকছড়ি উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় মানবিক বিপর্যয়ের মুহূর্তে রাজনৈতিক মতভেদ ভুলে স্থানীয় সকল দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নেন এবং উদ্ধার ও পুনর্বাসন কাজে প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদ ভূইয়া সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ বিতরণকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তার বক্তব্যে বলেন, “বর্তমান দুর্যোগ মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সব রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা দুর্গত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সকল পানিবন্দি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।”এ সময় স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park