1. admin@channelmanobadhikar24.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হযরত গাউসুল আজম বাবা ভাণ্ডারীর (ক.) ১৬৪তম খোশরোজ শরিফের আখেরি মোনাজাত ১৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) উরস শরিফে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ কেলিশহর সার্বজনীন দূর্গা মন্দির যুব কল্যাণ সমিতির উদ্যোগে সার্বজনীন শরদীয়া দূর্গোৎব ১৬ অক্টোবর ​ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মাইজভাণ্ডার শরীফে বর্ণাঢ্য আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত, সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর পবিত্র রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম এর তাৎপর্য শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন আজ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক).’র পবিত্র উরস শরীফ ​সুয়াবিলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির গৃহনির্মাণ সহায়তা প্রদান ​

আহমেদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পঠিত

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, মাসিক ফটিকছড়ি সংবাদ-এর সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক ও ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি আহমেদ আলী চৌধুরী দীর্ঘদিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৪ অক্টোবর ভোরে চট্টগ্রামে নিজ বাসায় ফিরেছেন।এ উপলক্ষে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের নির্বাহী সদস্যদের একটি প্রতিনিধি দল আজ তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অত্যন্ত সংকটাপন্ন অবস্থা থেকে মহান আল্লাহ তাঁকে কিছুটা সুস্থতা দান করে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ফিরিয়ে দেওয়ায় পরিষদের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।তবে তাঁর শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পূর্ণ সুস্থতার জন্য আরও দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন বলে জানান নেতৃবৃন্দ। তাঁরা আহমেদ আলী চৌধুরীর আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park