
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরীফের ব্যবস্থাপনায় বিশিষ্ট আলেমেদ্বীন গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খাঁন আল আজহারী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল কাজী মাওলানা হাবিবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সৈয়দ আবু আহম্মদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ আলী, মো. ফজলুল হক ফজু, মাওলানা হাবিবুল হোসাইন, হাফেজ মো. হারুনুর রশীদ, মাওলানা মো. মুজিবুল হক, মো. রুকনুজ্জামান টুটুল, সংগঠনের সভাপতি মো. শওকত হোসেন রুবেল, সাধারণ সম্পদাক মো. খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সৈয়দ জাবের সরওয়ার, সমন্বয়ক মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আকতার হোসেন, মো. সাইফুল ইসলাম, আব্দুর রফ, জিয়াউল হাসান সাঈদ, নুর মিয়া, রানা সরকার, আব্দুল হাকিম প্রমূখ। সভায় বিশিষ্ট আলেমেদ্বীন গোলাম মোস্তফা মুহাম্মদ শায়েস্তা খাঁন আল আজহারী’র জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন এবং মাইজভাণ্ডারী পরিমন্ডলে আশেকে মাইজভাণ্ডারীদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। তাহার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।